দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর নোয়ান্নই ইউনিয়নে চোর আখ্যা দিয়ে কবির হোসেন (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ ও এসআরবি-১১। এ সময় একটি অটোরিকশা ও ১০ হাত লম্বা একটি রশি জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন আলা উদ্দিন মুন্সি (২৮), ফারুক উদ্দিন শুভ (২৪), মো. হোসেন (৩৪) ও তারেক (২৩)।
বুধবার দুপুরে সুধারাম মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন।
তিনি জানান, সোনাপুর বাজারের একটি প্রতিষ্ঠান থেকে টাকা চুরির অভিযোগে মঙ্গলবার বিকেলে নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকায় কবিরকে আটক করেন অভিযুক্তরা। পরে তাকে গাছের সঙ্গে বেঁধে লাঠি ও কাঠের টুকরা দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় ছেলেকে উদ্ধার করতে গেলে কবিরের মাকেও মারধর করেন তারা।
পরে কবিরকে নোয়ান্নই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে যাওয়ার কথা বলে একটি অটোরিকশায় তুলে নেয়াজপুর ইউনিয়নের দেবীপুর এলাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে সন্ধ্যায় তার মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে কবিরের মরদেহ উদ্ধার করে।
স্থানীয় একাধিক সূত্র জানায়, কবিরকে মারধরের সময় সাংবাদিক পরিচয় দেওয়া এক ব্যক্তি ভিডিও ধারণ করেন এবং তা নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় নিহতের মা কমলা বেগম বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। মামলায় ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
যে আই